বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

মো. হাছান।।
বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ আবদুল্লাহ কনভেনশন হলে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়।

সমিতির সভাপতি মো. নরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এ. ফিরোজ ও আজীবন সদস্য মোক্তার হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী মতিউর রহমান, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আবুল হাশেম সওদাগর, সদস্য সচিব আক্তার হোসেন মিলন, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম, বৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম খোকন, সদস্য সচিব প্রকৌশলী মো. মনোয়ার হোসেন মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাদল।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন পিবিআই কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আশফাক উদ্দিন দুলাল, মো. বেল্লাল হোসেন ও মানিক হোসেন রাসেলসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন মিলনের ব্যক্তিগত তহবিল থেকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বৃহত্তর লাকসামের ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও বৃহত্তর লাকসামের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন
error: Content is protected !!