ভারতে পালানোর সময় কুমিল্লা সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক

নেকবর হোসেন।।
ভারতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি।

Post Inside

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিবির বাজার আইসিপিসংলগ্ন সীমান্ত এলাকায় শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানান তিনি।

আরো পড়ুন
error: Content is protected !!