
মো. হাছান।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মৈশাতুয়া ইউনিয়নের হাতিরপাড় গ্রাম মডেল একাডেমি মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান সোহাগ, খিলা ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহিম, মৈশাতুয়া ইউনিয়ন আমীর মহি উদ্দিন, ঝলম দক্ষিণ ইউনিয়ন আমীর সাইফুল ইসলাম সালেহী, যুবনেতা কেফায়েত উল্লাহ কাশফি, ওয়ার্ড সভাপতি মহিন হোসেন, আবুল কাশেমসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন