মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

মো হাছান, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার সকাল দশ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে। উপজেলা নির্বাহী অফিসার মো সোহেল রানা সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল হাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো কামাল হোসেন।

Post Inside

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো এনামুল হাছান, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম, ভারপ্রাপ্ত অধ্যাপক সফিকুর রহমান, সহকারী অধ্যাপক গোলাম ফারুক, মোতাহের হোসেন, মো শরীফ, ছাত্র ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!