মাসিক ফুলকুঁড়ির ৪ যুগ পূর্তি: পাঠকদের অংশগ্রহণে প্রাণবন্ত পাঠক আড্ডা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে মাসিক ফুলকুঁড়ি পত্রিকার ৪ যুগ পূর্তি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি পত্রিকার পাঠক শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিরাজুল ইসলাম সানি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং শাখা পরিচালক অগ্রপথিক বায়েজীদ আলম আবির সভাপতিত্ব করেন।

Post Inside

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রকাশনা সম্পাদক শাওন মাহমুদ আশিক, কেন্দ্রীয় আসরের সাবেক খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সাবেক পরিচালক ইযাজুল হক মামুন এবং কেন্দ্রীয় আসরের সহকারী সিএসডি সম্পাদক অগ্রপথিক ইব্রাহিম আবরার।

আলোচনা পর্বে বক্তারা শিশু-কিশোরদের নৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক বিকাশে ফুলকুঁড়ি পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তারা নতুন প্রজন্মকে নিয়মিত বই ও পত্রিকা পড়ার মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

পরে সবার অংশগ্রহণে ইফতারের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
error: Content is protected !!