রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি মহিউদ্দিন; সম্পাদক মারুফ

স্টাফ রিপোর্টার।।
রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।

এ ছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া. প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান ও সদস্য ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।

Post Inside

নির্বাহী সদস্যরা হলেন এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।

আরো পড়ুন
error: Content is protected !!