শনিবার কুমিল্লায় আড়াইবাড়ী দরবারের ইছালে ছাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৫৫তম ইছালে ছাওয়াব মাহফিল শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর থেকে শুরু হয়ে চলবে সারারাত।

Post Inside

কুমিল্লা নগরীর উত্তরচর্থা সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এ মাইফিল অনুষ্ঠিত হবে। রবিবার ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন মাহফিলের সভাপতি ও আড়াইবাড়ী দরবার শরীফ, কুমিল্লার পীর ছাহেব আমীরে সাইফুল্লাহ মাওলানা গোলাম পরোয়ার সাঈদী।

আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব হাফেজ মাওলানা গোলাম জিলানী সাঈদী (রহ.) ও মাওলানা গোলাম ছাদেক সাঈদী (রহ.) স্মরণে অনুষ্ঠিত ইছালে ছাওয়া মাহফিলে মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করবেন। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য আড়াইবাড়ী দরবারের পীর ছাহেব মাওলানা গোলাম পরোয়ার সাঈদী অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব ও সুপরিচিত ইসলামিক স্কলার মাওলানা গোলাম সাদেক সাঈদী (রহ:) তাঁর জীবদ্দশায় সমাজে দ্বীন প্রতিষ্ঠা ও অনুসারীদের শরীয়ত মোতাবেক পরিচালিত করে গেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!