শেখ হাসিনার ঈদ উপহার চাউল পেল মোকামে ইউনিয়নের ২০০৮ জন উপকারভোগী

মো. জাকির হোসেন।।
শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাউল পেল ৯ ওয়ার্ডের উপকার ভোগী ২০০৮ জন লোক জন প্রতি ১০ কেজি করে। সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী।

ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ।

Post Inside

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন কাদির,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী। ভিজিএফের চাউল বিতরণে সহযোগিতায় এবং উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ শাহ আলম ভূইয়া, এম জাকির হোসেন সাংবাদিক, আবাদ মিয়া, শাহ আলম, কাউসার আহাম্মদ, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী আক্তার, রোমানা শেলী, সাদিয়া আক্তার প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!