সদর দক্ষিনের পশ্চিম জোড়কাননে ১৫শ পরিবারের মাঝে চাল বিতরন

মাজহারুল ইসলাম নোমান।।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ১৫শ অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিজিএফ চাল বিতরন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত উল্লাহ, ইউপি সচিব মাসুকুর রহমান।

Post Inside

সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান করছি এবং কর্মহীন হয়ে পরা সকল অসহায় কে ত্রান দিচ্ছি। কেউ যদি না পায় সে যেনো অবশ্যই অবগত করে।

আরো পড়ুন
error: Content is protected !!