সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে গ্লোবাল টেলিভিশন, কুমিল্লার আয়োজনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে গ্লোবাল টেলিভিশন, কুমিল্লার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সম্মানে গ্লোবাল টেলিভিশন, কুমিল্লা কার্যালয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক।

Post Inside

গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ হাসান, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, বাসস এর কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, কুমিল্লা নিউজ এর সম্পাদক জহিরুল হক বাবু।

ভেট মনিরুল হক ভূইয়া লিমন, ভেট ফারহান ইশরাক উল্লাস, লিল পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান্তা হায়দার, রেড ক্রিসেন্ট কুমিল্লার আজিবন সদস্য সেলিনা আক্তার, ক্যাট প্যারাডাইজ এর স্বত্বাধাধিকারী আব্দুল হাদী শিহাব, ক্যাটস হোম বিড়ালের বাড়ির যুগ্ম আহবায়ক লাকী রহমান, সদস্য তানিয়া আক্তার মৌসুমী, মীম ইসলাম, দ্যা বিলাইম্যান পেইজ এর এডমিন রাহিল, ইস্টপোর্ট লিমিটেড, কুমিল্লা ইপিজেড এর কোয়ালিটি কন্ট্রোলার সাজিদ আরেফীনসহ আরও অনেকে।

ইফতার মাহফিলে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
error: Content is protected !!