সুবিধা বঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ইউনাইটেড ষোলনল

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিলেন সামাজিক সংগঠন ইউনাইটেড ষোলনল (সাদা মনের মানুষ) পরিবার।

শনিবার সকালে উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।

Post Inside

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সদস্য আবু কাউসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া।

মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলী আশ্রাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, সমাজ সেবক সফিকুর রহমান।

সাংগঠনিক সদস্য মোঃ হাসান এর উপস্থাপন আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সদস্য জয়নাল আবেদিন, ইদ্রিস মিয়া, প্রভাষক আবদুল খালেক, তরুণ সমাজ সেবক বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম জানান, ইউনাইটেড ষোলনল একটি অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনটির মুল উদ্দেশ্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো।

দীর্ঘদিন ৫ যাবত সংগঠনের মাধ্যমে সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো পড়ুন
error: Content is protected !!