
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবনের দায়ে কামাল সরকার (৫৩) নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত কামাল সরকার দুলালপুর গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় লোকজনের সঙ্গে বিরক্তিকর আচরণ করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।