হোমনায় কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ

সোনিয়া আফরিন।
কুমিল্লার হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে কোভিড-১৯ নিয়ন্ত্রণে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান, সার্জিক্যাল মাস্ক, ব্লিচিং পাউডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

২রা ডিসেম্বর বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সেমিনার কক্ষে এলজিএসপি-৩ এর আওতায় ইউনিয়নবাসীর মাঝে এ সামগ্রীগুলো বিতরণ ও সচেতনামূলক সভা করা হয়। মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমন দে।

Post Inside

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহমেদ জাকির, মো. আলাউদ্দিন মেম্বার, আলী আহমেদ মেম্বার, আব্দুল আউয়াল মেম্বার, মো. কবির হোসেন মেম্বার, মোসলেম উদ্দিন মেম্বার, সাজাহান সরকার মেম্বার, প্যানেল চেয়ারম্যান সানজিদা পারভিন মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার মোসা. রোজি আক্তার, ও রাইধনী রানী সরকারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে একই ইউনিয়নের দাড়িগাঁও গ্রামে ‌দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধিনে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম

আরো পড়ুন
error: Content is protected !!