কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেন্সিডিল ও বিদেশীমদসহ আটক দুই

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ৬৮৪ বোতল ফেন্সিডিল এবং ৯২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার ভোরে জেলার কোতয়ালী থানাধীন ঢুলিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৬৮৪ বোতল ফেন্সিডিল এবং ৯২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩০) এবং একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি (২০)।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!