কুসিক কাউন্সিলর সাদীর জন্মদিন উদযাপিত

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ন-আহবায় হাবিবুর আল আমিন সাদীর ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে৷ শুক্রবার মনোহরপুরের রাজনৈতিক কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন৷

Post Inside

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড সভাপতি শাহাজাদা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল হক, মহানগর মৎসজীবী লীগের আহবায়ক হাবিবুর সাকী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব হোসেন ও মহানগর মৎসজীবী লীগের সদস্য সচিব এইচ এম রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!