কুমিল্লায় আধামণ গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

Post Inside

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শনিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো ফেনী জেলার সোনাগাজী থানার চরথোয়াজ গ্রামের বাবুল হকের ছেলে মোঃ ইসমাইল (২৯) এবং একই থানার চরগণেশ গ্রামের মোঃ হারুন এর ছেলে মোঃ জিয়া উদ্দিন হৃদয় (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!