অব্যাহতি চেয়েছেন অর্থমন্ত্রীর একান্ত সচিব

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। অর্থমন্ত্রী বরাবর লিখিত এ আবেদনটি গ্রহণ করেছে দপ্তর। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে এম সিংহ রতনের অব্যাহতির বিষয়টি ছড়িয়ে পড়ে। এ নিয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

Post Inside

আবেদন সূত্রে জানা যায়, ১৯৯৫ সাল থেকে অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করছেন কে এম সিংহ রতন। গত ৫-৬ বছর ধরে তিনি আর্থরাইটিস রোগে ভুগছেন। চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে তাঁর মেয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন, তাই তিনি অব্যাহতি চান।

ব্যক্তিগত জীবনে কে এম সিংহ রতন লালমাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় বেশ কয়েক বছর নির্বাচনী এলাকায় অনিয়মিত ছিলেন। এ সময় নাঙ্গলকোটের রাজনৈতিক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এ সহকারী একান্ত সচিব।

আরো পড়ুন
error: Content is protected !!