কুমিল্লায় সিএনজি ভর্তি বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ২২৭ বোতল ফেন্সিডিল’সহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি দল রোববার (২২ জানুয়ারী) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম জালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ২২৭ বোতল ফেন্সিডিল’সহ মোঃ কুদ্দুস রহমান নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত কুদ্দুস কুমিল্লার জেলার বরুড়া থানার তুলাগাও গ্রামের মৃত হাসমত আলী এর ছেলে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!