মুরাদনগরের ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবারের মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আসন্ন মাহফিলের প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে এক প্রস্তুতি সভা ১৩ ফেব্রুয়ারি দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ কেন্দ্রীয় আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

Post Inside

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোতালিব হোসাইন সালেহী, মাওলানা সানাউল্লাহ জিহাদী প্রমূখ।

ঐতিহাসিক মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, পূর্ব ধ‌ইর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ, আন্দিকোট ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক নাইউম খান, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, ডাঃ মোশাররফ হোসেন, বিল্লাল হোসেন, আবু বকর সবুজ, মিয়া মোঃ মাসুম প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!