ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি ও বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক নেতা মো. মোসলেহ উদ্দিন।

Post Inside

সহকারী শিক্ষক শিউলি রানী দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আন্জমান আরা বেগম।

বিশেষ অতিথি ছিলেন কমিটির সাবেক সভাপতি মাহবুব বশার, আবদুল হালিম, আবদুল জলিল, মো. মোস্তফা।

আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমেনা আক্তার, লায়লা, সালমা আক্তার ও মাহবুবা ইসলাম। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!