ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সিদলাই খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিদলাই ইউনিয়ন ক্রিকেট একাদশ ও শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Post Inside

খেলায় সিদলাই ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৩ উইকেটে হারিয়ে বিজয়ী হয় শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশ।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহেল রানা এর সভাপতিত্বে ফাইনাল প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর ও শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ৷ উপস্থিত ছিলেন উপজেলা ক্রিকেট কমিটির আহবায়ক মোঃ নাজমুল হাসান শরীফ, শফিকুল ইসলাম বাবুল, হুমায়ুন কবিরসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

খেলায় হাজার হাজার ক্রিকেটপ্রেমী খেলা উপভোগ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!