ব্রাহ্মণপাড়া নাজনীন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাজনীন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন স্কুলের ধর্মীয় শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল পলাশ ও মাহবুবুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মোঃ শাহ আলম মেম্বার, মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, শিদলাই পাবলিক স্কুলের সভাপতি গাজী সাইদুল ইসলাম এমরান, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর সরকার, প্রবাসী মোঃ কামাল হোসেন সরকার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে জিয়াউল আলম সরকার, স্কুলের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলেন দেন অতিথিবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!