ব্রাহ্মণপাড়ায় মরহুম আলহাজ্ব আবু তাহেরের স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মরহুম আবু তাহের এর স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় শশীদল ইউনিয়নের বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রিফাত এর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। খেলায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল বারী, ইউপি সদস্য মোহাম্মদ সুমন মিয়া ও মামুন মিয়া, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, নুরুন্নবী, মোঃ ইউছুফ সরকার, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন বাদলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় নাগাইশ ফুটবল একাদশ ও মল্লিকাদিঘী ফুটবল একাদশ অংশগ্রহন করেন। এসময় শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!