কুমিল্লায় সিএনজি ভর্তি মাদকসহ গ্রেফতার-১

মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁন্দপুর ব্রীজ এলাকা থেকে গত সোমবার রাতে একটি সিএনজি অটোরিক্সা থেকে ৯০ পিস ইস্কাফ সিরাপসহ মামুন (২৬)এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির একটি দল এসআই মোঃ শরীফুর রহমান,শেখ মফিজুর রহমান,এএসআই আরমান সঙ্গীয় ফোর্স সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দপুর ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি অটোরিক্সায় তল্লাসী চালিয়ে ৯০ বোতল ভারতীয় মাদক ইস্কাপ সিরাপ উদ্ধার ও মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

Post Inside

মামুন মুরাদনগর উপজেলার পালাসুতা সিকদার বাড়ির জসিম মিয়ার পুত্র। বর্তমানে সে কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকার ইথন মিয়ার ভাড়াটিয়া। এব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে মামলার পর আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আরো পড়ুন
error: Content is protected !!