কুমিল্লায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ; দুই মোটরসাইকেল আরোহীর হাত-পা ও মাথা বিচ্ছিন্ন

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় দুই যুবকের হাত-পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন হয়ে যায়।

Post Inside

নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে আবদুল বাতেন (৩৮) এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫)।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সোয়া একটায় টার দিকে কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জ গামী নিউ জনতা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক হেলপার পলাতক রয়েছে। মরদেহ ও দূর্ঘটনা কবলিত বাস-ট্রাক মটরসাইকেল থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!