কুমিল্লায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ কর হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং ২। একই গ্রামের মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম নেছা (৩৮)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!