কুমিল্লায় মোটরসাইকেলে করে ফেন্সিডিল পাচার; যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন খামারকৃষ্ণপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন খামারকৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ রাছিয়া গ্রামের দুলাল মিয়া এর ছেলে মোঃ সাকিব হোসেন (২৬)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!