কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও স্কাফসহ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বদরপুর এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বোতল স্কাফ সিরাপ’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গত ১ জুলাই দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বোতল স্কাফ সিরাপ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর গ্রামের মোঃ বাদল মিয়া এর ছেলে রনি মিয়া (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!