যারা বিদেশে টাকা পাচার করে তাদের মছনদ চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে -পীর সাহেব চরমোনাই

মোঃ মহিবুল ইসলাম।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফজি রেজাউল করীম বলছেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের মছনদ চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে। এবং অবৈধ সরকারের নেতৃত্বে কোন নির্বাচন হবে না, জাতীয় সরকার গঠন করতে হবে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Post Inside

ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী হাফেজ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নূর উদ্দিন হামিদী প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!