চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মো: শাহিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত শাহিন উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার এসআই লিটন চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা-ফকিরবাজার সড়কের বিজয়করা স্কুল এন্ড কলেজের উত্তর পাশে সড়কের উপর থেকে শাহিনকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post Inside

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৫০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের মত সামজিক ব্যাধির বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন
error: Content is protected !!