কুমিল্লায় ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর এলাকায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেন্দ্রপুর গ্রামের জামাল মিয়া এর ছেলে মোঃ রুবেল মিয়া (২৮) এবং ২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া গ্রামের নজির আহম্মদ এর ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!