কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকা হতে ৭৬ কেজি গাঁজা ও সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকা হতে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আকট করেছে র‌্যাব।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Post Inside

মঙ্গলবার সকালে র‌্যাব- ১১ কুমিল্লা ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক, এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সোমবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৬ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়া এর ছেলে মোঃ মাসুদ মিয়া (৩২)।

পৃথক অন্য একটি অভিযানে একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়া এর ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলী এর ছেলে মোঃ রাব্বি (২৯)।

এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!