কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার নাঈম হাসান

রাজিব হোসেন জয়।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে(দাউদকান্দি-তিতা)কুমিল্লা-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাঈম হাসান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল পৌনে চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন।

Post Inside

মনোনয়নপত্র জমাদান শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক স্বাক্ষাতকারে দাউদকান্দি-তিতাসবাসির দোয়া প্রার্থনা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা রুহুল আমিন,দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, মনজিল তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক, বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ,পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর ইকবাল, গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী সেস্বচছাসেবক লীগ নেতা সোহেলসহ আরো অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!