গাউছিয়া কমিটি বুড়িচং উপজেলা শাখার- সভাপতি হাজী অহিদুর, সম্পাদক হাফেজ শাহজাহান

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ বুড়িচং উপজেলা শাখা গঠন উপলক্ষে ৩০ ডিসেম্বর, শনিবার দুপুরে বুড়িচং উপজেলা সদরের একটি পার্টি সেন্টারে হাজী মোঃ অহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও হাফেজ শেখ শাহজাহান সারওয়ার এর উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা সৈয়দ আব্দুল কাহের, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাছান মাষ্টার, মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল জব্বার পীর, মুফতি মাওলানা সৈয়দ ছাবের আহমদ, মাওলানা মোঃ শাহিনুল ইসলাম,প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান, হাফেজ কারী মাওঃ আবদুর রহিম আরিফি, কারী মাওঃ জাহিদ, মাওঃ মোঃ আতাউল করিম ও মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান হেলাল।

Post Inside

অনুষ্ঠানে ২০২৪/২৫ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হাজী মোঃ অহিদুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ শাহজাহান সারওয়ার এবং হাফেজ মোঃ সাইদুল ইসলাম শাকেরীকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!