কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লার পৃথক দুইটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

বুধবার দুপুরে র‌্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Post Inside

র‌্যাব- জানায়, বুধবার (৩ জুলাই) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নালনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মনির হোসেন (৩২) কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পান্ডানগর এলাকা থেকে মোঃ আনিছুর রহমান তুষার (২৮) নামক একজনকে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত থেকে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিহাটি গ্রামের মৃত নজির ইসলাম এর ছেলে এবং মোঃ আনিছুর রহমান তুষার (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুবর্নপুর গ্রামের মৃত জাকির হোসেন এর ছেলে।

আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় ব্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!