কুমিল্লায় আগুনে পুড়ে গেলো ইউপি সদস্যর মুদি দোকান; ২৫-৩০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গাবতলী মধ্যমপাড়া আলাইপুর এলাকার ভাই ভ্ইা স্টোরে আগুনে পুড়ে ছাই গেছে ভাই ভাই স্টোর নামে একটি মুদি দোকান। এতে দোকানের অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দোকানের সিংগভাগ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তা এখনো জানা যায় নি।

Post Inside

ভাই ভাই স্টোরের মালিক ১ নং বিজয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম। তিনি জানান, তার মালিককানাধীন ভাই ভাই মুদিমালের দোকানে গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় আগুন লাগে। পরে আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ঘটনা শুনে তিনি অজ্ঞান হয়ে যান।
এ ঘটনায় সদর দক্ষিন থানায় ইউপি সদস্য জহিরুল ইসলাম সদর দক্ষিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সদর দক্ষিন থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কিভাবে আগুৃনের ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট নয়। তবে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন দোকানের মালিক।

আরো পড়ুন
error: Content is protected !!