নাঙ্গলকোটে বন্যার্ত মানুষের মাঝে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরনে ইউএনও

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর উপস্থিতিতে এই খাবার বিতরণ করা হয়।

Post Inside

ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ ও ঢালুয়া ইউনিয়ন পরিষদে আশ্রয় নেওয়া ৬৫০ জন লোকের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল বারী-এসোসিয়েট প্রফেসর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মো: মেহেদি হাসান-সহকারী কমিশনার ভূমি, উত্তম কুমার পাল-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো: জাকারিয়া-উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম-সিনিয়র উপজেলা ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, উপ সহকারী কৃষি কর্মকর্তা-সাইফুল আলম, সৈয়দ মো: হামিদুল হক, জোনাইদ হাসান, মোস্তাফিজুর রহমান ও মোখলেছুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের মিজানুর রহমান, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী নুর হোসেন, এলাকা ব্যাবস্থাপক বিপুল চন্দ্র শীল।

আরো পড়ুন
error: Content is protected !!