মনোহরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা

মোঃ হাছান।।
“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোটার দিবস—২০২৫।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে এক র‍্যালী ও আলোচনা আয়োজন করা হয়।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহআলম, উপজেলা মৎস কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারি সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজি, পল্লী সঞ্চয় ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানাজার এটিএম গোলাম কিবরিয়া প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!