কুমিল্লায় ট্রাক ও অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিক্সা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আরো ৩ জন আহত হয়।

রবিবার সকাল ৯ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

Post Inside

নিহতরা হলো আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার আবদুল কাদের সাওদাগর (৭৫), মতি মিয়া (৭৩), ও হেলাল মিয়া (৫৫)। নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে ও ১ জন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আহতরা হলো মান্নান মিয়া (৭০), ওয়াদুদ মিয়া (৭০), ও রুক মিয়া(৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টায় আড়াইওড়া এলাকায় বেপোরোয়া গতির একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন মারা যায়। বাকিদের মধ্যে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!