বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাহিদা আক্তার’কে সংবর্ধনা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার’কে বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহমেদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিষদের সিএ মোঃ মাইনুদ্দিন, অফিস সহকারী মোঃ আবদুল সালাম মজুমদার, হিসাব সহকারী মিল্লাত হোসেন, ফেরদৌসি আক্তার, অফিস সহায়ক ফখরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মনির হোসেন, সফিক, জিলন নাহার, ফারুক ও আবদুল কাদের।

উল্লেখ্য, ইউএনও সাহিদা আক্তার বুড়িচংয়ে ২ বছর ৪ মাস কর্মরত ছিলেন। তিনি বর্তমানে পদোন্নতী পেয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপ-পরিচালক হয়েছেন।

আরো পড়ুন
error: Content is protected !!