কুমিল্লায় বিজিবির হাতে কোটি টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেনু আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাক ভর্তি ভারতীয় চিংড়ি মাছের রেনু আটক করেছে বিজিবি। আটককৃত চিংড়ি রেনু মূল্য প্রায় এক কোটি টাকা।

বুধবার (২৮ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

Post Inside

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি আওতাধীন আদর্শ সদর উপজেলার কটক বাজার পোস্ট এর একটি দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারত থেকে আমদানিকৃত ট্রাকে থাকা ৫১ টি ড্রামভর্তি ভারতীয় চিংড়ি মাছের রেনু আটক করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরের চাঁনপুর এলাকায় চিংড়ির রেনু ভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

বিজিবি আরো জানান, আটককৃত চিংড়ির রেনু সহ জব্দকৃত ট্রাকটি কুমিল্লা কাস্টম হাউসে জমা করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!