ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন

আতাউর রহমান।।
জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়।

গত ৪ জুন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার সোসেন ও মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল ) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

Post Inside

নবগঠিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে জহিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মাসুদ আলম, বিল্লাল হোসেন, তানভীর আলম সুমন, জোনায়েদ বোগদাদী।

সমন্বয় কমিটির অন্য সদস্যরা হলেন, রাশেদুল ইসলাম রাছেল, মাজহারুল ইসলাম,আজিজুর রহমান চৌধুরী, এনামুল হক, রবিউল ইসলাম, আবু বকর, সাইদুল ইসলাম, খাইরুল আলম, রাশেদুল আলম রাফি, জিয়াউর রহমান, মরিয়ম আক্তার, মো. এনামুল হক, মেহেদী হাসান, সোহেল রানা সোহরাব, বোরহান উদ্দীন, মো. ইমাম।

প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম বলেন, আগামী তিনমাস এই সমন্বয় কমিটি আহ্বায়ক কমিটি গঠনে কাজ করবে। মূলত এটি একটি সার্চ কমিটি। আমরা ব্রাহ্মণপাড়ায় এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে দৃঢ়তার সঙ্গে কাজ করবো।

আরো পড়ুন
error: Content is protected !!