কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান বিদেশী পিস্তল, পাইপগান গুলিসহ যুবক গ্রেফতার

জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, পাইপগান গুলি ও বিস্ফোরকসহ মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল নামে এক যুবককে আটক করা হয়।

সোমবার (১৬ জনু) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিমুল চাপাপুর এলাকার আবদুল ওহাবের ছেলে।

Post Inside

যৌথ বাহিনী জানায়, সীমান্তবর্তী সদর ও সদর দক্ষিণ উপজেলার ত্রাস একাধিক হত্যা মামলার আসামী সন্ত্রাসী রেজাউলের বিশস্ত সহযোগী শিমুল। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদে সোমবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

এ সময় বাড়ি তল্লাশী করে একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, তিটি ককটেল, ৬ রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড ৭.৬৫ মিমি গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যৌথ বাহিনী আরো জানায়, আটক শিমুল শীর্ষ সন্ত্রাসী রেজাউলের নির্দেশে সাবেক সংসদ সদস্য বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতো। ৫ আগস্টের পর রেজাউল ও শিমুল মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু’র লোক পরিচয়ে আবারো রাজনৈতিক সহিংসতা তৈরীর চেষ্টা করছিলো।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, আটক শিমুলের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!