খাড়াতাইয়া হাই স্কুলে কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা; ক্ষুব্ধ অভিভাবকরা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী মহল ও দলীয় নেতাদের সুপারিশে কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, অর্থের বিনিময় ও দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক হাবিবুর রহমানকে বিদ্যাৎসাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বিদ্যালয় পরিচালনায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নষ্ট হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের লিটন বলেন, “বিদ্যালয়ের পার্শ্ববর্তী চারটি গ্রামের লোকজন ওই ব্যক্তিকে বিদ্যাৎসাহী সদস্য করার অনুরোধ করেন। গ্রামবাসীর কথার ভিত্তিতেই তাঁকে মনোনীত করা হয়েছে। তবে এটি লিখিত নয়, মৌখিকভাবে জানানো হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত হওয়া জরুরি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, সরকারি ভাবে নির্বাচনের কোন তফসিল ঘোষনা করা হয় নি। নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!