
মুহাম্মদ রকিবুল হাসান (রনি)।।
নতুন রোটারি বর্ষ ২০২৬–২০২৭ উপলক্ষে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের ১৩তম ইন্সটলেশন প্রোগ্রাম ও ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার হোটেল রোড স্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কাছে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান এয়ার আহমেদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান রাসেল গাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, ডি-৬৫ বাংলাদেশ-এর পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর, ডি-৬৫ বাংলাদেশ-এর রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তিশ ঘোষ।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের জিএসআর রোটারিয়ান প্রফেসর মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন কায়সার, রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের ইলেক্ট প্রেসিডেন্ট ও কে হোসেন গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ কামাল হোসেন এবং কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সাবেক দুইবারের প্রেসিডেন্ট রোটারিয়ান ফারুক আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিপি মোশারফ হোসেন শাকিল।
১৩তম ইন্সটলেশন অনুষ্ঠানের ম্যাগাজিন সম্পাদকের দায়িত্ব পালন করেন রোটারিয়ান আরিফুর রহমান সোহাগ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ক্লাবের সেক্রেটারি রাসেল গাজীর ছেলে আব্দুল্লাহ আল তাওহীদ।
এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কাজী জহিরুল ইসলাম।
দায়িত্ব গ্রহণের পর নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান এয়ার আহমেদ বলেন, আগামী এক বছরে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্ট কাজ করবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঘর নির্মাণসহ মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান শাহ আলম বাবলু, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোটারিয়ান সোনিয়া আক্তার, রোটারিয়ান মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান হারুন উর রশিদ, পিপি কবির আহমেদ, পিপি মজিবুর রহমান, রোটারিয়ান মোহাম্মদ কাইয়ুম, রোটারিয়ান গোলাম মহিউদ্দিন রুবেল, রোটারিয়ান মোহাম্মদ জসিম উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম হিমেল, রোটারিয়ান মোহাম্মদ ফারুক হোসেন মামুন, রোটারিয়ান সাংবাদিক এইচ এম মহিউদ্দিনসহ ক্লাবের বিপুলসংখ্যক রোটারিয়ান।
বক্তারা বলেন, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে রোটারির কার্যক্রম দীর্ঘদিন ধরে প্রশংসিত। নতুন নেতৃত্বের মাধ্যমে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্লাবের রোটারিয়ানদের পরিবারের সদস্যরাও অংশ নেন। ফলে ইন্সটলেশন অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায়। শিল্পীদের গান ও সাংস্কৃতিক পরিবেশনায় রোটারিয়ান, অতিথি ও পরিবারের সদস্যরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
এদিকে ১৩তম ইন্সটলেশন প্রোগ্রামের মাধ্যমে রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টে নতুন করে যুক্ত হয়েছেন হোটেল রোড স্টারের স্বত্বাধিকারী রোটারিয়ান হাজী মুক্তার হোসেন, সানজিদা ট্রাভেল এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী রোটারিয়ান মোহাম্মদ শাহাদাত হোসেন মনির, জহির গাজী, সাইফ উদ্দিন, ডাক্তার মনিরুজ্জামান, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার, মো. আবু নাসের রাসেল, সোহেল রানা স্বপন, মোহাম্মদ হামিদুল্লাহ এবং ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে তাদের রোটারি পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়।