স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্রাহ্মণপাড়ায় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মতবিনিময়

আতাউর রহমান।।
সরকার ঘোষিত স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা।

শনিবার ( ৩১ অক্টোবর ) দুপুরে উপজেলার সদরের দক্ষিণ বাজারে অবস্থিত টেস্টি ফুড অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম বাবুল।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মো. এ এইচ রকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

সভায় সরকার ঘোষিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের মতবিনিময় সভা স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা এবং পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে। এতে করে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক উন্মোচিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবায় আন্তরিকতা বৃদ্ধি পাবে।

এ সময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!