বুড়িচংয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে ৪২ মসজিদে দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া। নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে ইউনিয়নের ৪২টি জামে মসজিদে একযোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তিনি। মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) পীরযাত্রাপুর ইউনিয়নের ৪২টি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিনে ইউনিয়নের সব মসজিদে একযোগে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Post Inside

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিকে নির্বাচনী প্রস্তুতি ও জনসম্পৃক্ততার অংশ হিসেবে দেখা হচ্ছে। আমেরিকা প্রবাসী আব্দুল কাদের ভূঁইয়া পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি অপরাধমুক্ত, সুখী-সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক পীরযাত্রাপুর ইউনিয়ন নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পাশাপাশি পীরযাত্রাপুর ইউনিয়নের উন্নয়নেও তিনি অগ্রণী ভূমিকা রাখতে চান। ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

আব্দুল কাদের ভূঁইয়া জানান, একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

আরো পড়ুন
error: Content is protected !!