কুমিল্লার এক প্রতিষ্ঠানে ১৪ শিক্ষকের বিপরীতে ৬ পরীক্ষার্থী, সবাই ফেল

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। ওই মাদ্রাসায় ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছয় জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক ফলাফলে জানা যায়, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাদের কেউই পাস করেননি।

Post Inside

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান বলেন, ক্লাসে শিক্ষার্থীরা অমনোযোগী, মেয়ে শিক্ষার্থীদের বিয়ে হয়ে গেছে ও মাদ্রাসায় আইসিটি শিক্ষক না থাকায় ফলাফল এমন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, এ প্রতিষ্ঠান থেকে আগেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে তাদের শোকজ করা হয়েছিল। বর্তমানে ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও প্রতিষ্ঠানের কাছে জবাব চাওয়া হবে।

আরো পড়ুন
error: Content is protected !!