
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকায় সোনাইছড়ি সেচ প্রকল্পের স্লুইসগেট সচল করার মাধ্যমে সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে স্লুইসগেট সচল করে আনুষ্ঠানিকভাবে সেচ কার্যক্রমের উদ্বোধন করেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট সমবায়ী মো. শাহজাহান সিরাজ। পরে তিনি মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও কেটিসিসিএ লিমিটেড পরিচালনা কমিটির সরকার মনোনীত সদস্য অ্যাডভোকেট মো. আখতার হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ শাহরিয়ার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাহমুদ, কেটিসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডা. মো. ইয়াসিন মিয়া এবং সোনাইছড়ি সেচ প্রকল্পের আহ্বায়ক ও বিশিষ্ট সমবায়ী আলহাজ মো. ইয়াসিন আহমেদ।
এ সময় কেটিসিসিএ লিমিটেডের সচিব মো. শরিফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য, সমবায়ী কৃষক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।