কুমিল্লায় অভিনব কায়দায় মিশুকের সিটের নিচে মাদক পাচার, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নেকবর হোসেন।।
কুমিল্লায় অভিনব কায়দায় মিশুকের সিটের নিচে করে মাদক পাচারের সময় এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-২।

Post Inside

রবিবার (১৯ অক্টোবর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় মিশুকের সিটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক (মিশুক) জব্দ করা হয়।

একই দিন দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীর নাম আলমগীর হোসেন, তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

আরো পড়ুন
error: Content is protected !!